empty
13.11.2026 09:17 AM
এনভিডিয়া ও স্ট্র্যাটেজিকে ঘিরে চলমান ঘটনা বিটকয়েনের জন্য মারাত্মক আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে

This image is no longer relevant

বিটকয়েন এবং ইথেরিয়ামের দরপতন অব্যাহত রয়েছে, যার পেছনে রয়েছে একের পর এক হতাশাজনক খবর। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ক্রিপ্টো জগতে অত্যন্ত নেতিবাচক পরিস্থিতি বিরাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো (বিশেষ করে ফেডারেল রিজার্ভ) মুদ্রানীতি আরও কঠোর করছে; 'ক্ল্যারিটি অ্যাক্ট' এখনও কেবল একটি বিল হিসেবেই পড়ে আছে; এছাড়া কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় এই বিলটি পাস হওয়ার সম্ভাবনা আরও কমে গেছে। ঐতিহাসিকভাবেই, মধ্যবর্তী নির্বাচনের পর বিটকয়েনের দরপতনের প্রবণতা দেখা যায় (যেমনটি এখন ঘটছে)। এর পাশাপাশি দুই সপ্তাহ আগে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স হ্যাক হওয়ার ঘটনা নেতিবাচক পরিস্থিতির তালিকায় নতুন মাত্রা যোগ করেছে। এরপর মার্কিন স্টক মার্কেটে ধস নামে এবং ব্যাপকভাবে প্রযুক্তি খাতভিত্তিক স্টক বিক্রির প্রবণতা শুরু হয়—যা বিটকয়েনের মূল্যের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। চলতি সপ্তাহে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে, ফেড কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশা করা আরও বেড়ে গেছে। মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং-এর পদত্যাগ করেছেন—যার ফলে প্রযুক্তি খাতভিত্তিক স্টকগুলো থেকে ব্যাপক হারে মূলধন বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। স্টক মার্কেটের এই দরপতনের ফলেই ক্রিপ্টো মার্কেটে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সুতরাং, বিটকয়েনের মূল্যবৃদ্ধির সম্ভাবনার ক্ষেত্রে যে মৌলিক প্রেক্ষাপটগত যুক্তি ছিল, তা অন্ততপক্ষে বেশ নড়বড়ে বলেই মনে হচ্ছে।

যেমনটি উল্লেখ করা হয়েছে, এই সপ্তাহে জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কোম্পানিটি জানিয়েছে যে, শীর্ষ নির্বাহী পদে এই পরিবর্তনের ফলে তাদের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না এবং বিনিয়োগকারীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি ও পণ্য বিকাশের পরিকল্পনাগুলো যথাসময়ে পূরণ করা হবে। তবুও, বিনিয়োগকারীরা এনভিডিয়ার স্টক বিক্রি করে দিচ্ছেন, কারণ তারা অনিশ্চয়তা পছন্দ করেন না। বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানির নয়া প্রধান কৌশলগত অবস্থান পরিবর্তন করে ফেলতে পারেন। এনভিডিয়া এখন কীভাবে পরিচালিত হবে বা কীভাবে বিবর্তিত হবে তা অস্পষ্ট; তাই বিনিয়োগকারীরা এনভিডিয়া থেকে তাদের মূলধন সরিয়ে অন্য কোনো শেয়ার বা বিনিয়োগ খাতে স্থানান্তর করাকেই শ্রেয় মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, কেবল সিইও নন, বরং একজন প্রতিষ্ঠাতার বিদায়ের ফলে কোম্পানিটির দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়নের ওপর প্রভাব পড়বে এবং কোম্পানিটির উপর ও সামগ্রিকভাবে এআই খাতভিত্তিক বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এর পাশাপাশি, MSCI ঘোষণা দিয়েছে যে তারা MSCI ইউএসএ এবং MSCI জাপান স্মল ক্যাপ সূচক থেকে স্ট্র্যাটেজি'র শেয়ার বাদ দিয়েছে। সূচকে অন্তর্ভুক্তির মানদণ্ড পুনর্বিবেচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, 'স্ট্র্যাটেজি' একটি বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান থেকে এমন একটি কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, যা অনেকটা ট্রেজারি প্রতিষ্ঠানের মতো কাজ করছে এবং তাদের অ্যাসেট একটিমাত্র খাতে বিনিয়োগ করে রাখা হয়েছে। বেশিরভাগ বিনিয়োগকারী ও বিশ্লেষক এখন কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছিল, কিন্তু সার্বিক মৌলিক প্রেক্ষাপট, স্পট মার্কেটে বিদ্যমান চাহিদা এবং সাম্প্রতিককালে প্রকাশিত সংবাদ এতটাই নেতিবাচক ছিল যে এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা বেশ কম বলে মনে হচ্ছে। স্বল্পমেয়াদে, দৈনিক টাইমফ্রেমে বিটকয়েনের দরপতন অব্যাহত থাকতে পারে; কারণ ইতোমধ্যে তিনটি বিয়ারিশ FVG-এর বিপরীতে বিটকয়েনের মূল্য প্রতিক্রিয়া দেখিয়েছে এবং একটি বিয়ারিশ অর্ডার ব্লক গঠিত হয়েছে। বিটকয়েনের মূল্য একটি সাইডওয়েজ চ্যানেলের ভেতরে অবস্থান করছে; এই চ্যানেলের আপার বাউন্ডারির কাছাকাছি একটি রিভার্সাল সিগন্যাল গঠিত হয়েছে এবং বিটকয়েনের মূল্য $70,800 লেভেল অতিক্রম করে নিম্নমুখী হয়েছে। বর্তমানে লং পজিশনের চেয়ে শর্ট পজিশনই বেশি প্রাসঙ্গিক রয়ে গেছে, যেখানে বিটকয়েনের মূল্যের $60,200 এবং $57,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। বর্তমানে লং পজিশনের চেয়ে শর্ট পজিশনই বেশি প্রাসঙ্গিক রয়ে গেছে। দৈনিক চার্টে সর্বশেষ বিয়ারিশ FVG-তে একটি নতুন সেল সিগন্যাল গঠিত হয়েছে। 4 ঘণ্টার টাইমফ্রেমেও আরেকটি বিয়ারিশ FVG রয়েছে, যার প্রতিক্রিয়ার ভিত্তিতে ট্রেডাররা নতুন শর্ট পজিশন ওপেন করার সুযোগ পেতে পারেন।

This image is no longer relevant

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে, ইথেরিয়ামের টেকনিক্যাল চিত্রে পরিবর্তন এসেছে। ২০২৬ সালের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, যা নতুন একটি দীর্ঘমেয়াদী প্রবণতার সূচনা হতে পারে। তবে, বিটকয়েনের মূল্যের বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতা শেষ হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় থাকে বা এমনকি এটির মূল্য যদি ফ্ল্যাট রেঞ্জের মধ্যেও থাকে, তবে ইথেরিয়ামের মূল্যের ঊল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতার আশা করা উচিত হবে না। দৈনিক চার্টে বিটকয়েনের এমন অনেক সেল সিগন্যাল এবং বিয়ারিশ প্যাটার্ন গঠিত হয়েছে যা নির্দেশ করে যে দরপতন অব্যাহত থাকতে পারে; তাই আমরা ইথেরিয়ামের ক্ষেত্রেও দরপতনের আশঙ্কা করছি। এক্ষেত্রে সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে $1,850 এবং $1,391 লেভেলের কাছাকাছি পর্যন্ত বিবেচনা করা যেতে পারে। 4 ঘণ্টার টাইমফ্রেমে একটি নতুন বিয়ারিশ FVG গঠিত হয়েছে, যা শর্ট পজিশন ওপেন করার জন্য পয়েন্ট অব ইন্টারেস্ট (POI) হিসেবে কাজ করতে পারে।

চার্টের ব্যাখ্যা

CHOCH—চেঞ্জ অব ক্যারেকটার, ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।

লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।

FVG—ফেয়ার ভ্যালু গ্যাপ: প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।

IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।

OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.