আরও দেখুন
মঙ্গলবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যে বেকারত্ব ও মজুরি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে; জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নে ZEW ইকোনোমিক সেন্টিমেন্ট ইনডেক্স প্রকাশিত হবে; এবং যুক্তরাষ্ট্রে ADP থেকে সাপ্তাহিক কর্মসংস্থান প্রতিবেদন, শিল্প উৎপাদন ও খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এই প্রতিবেদনগুলোর গুরুত্ব মাঝারি পর্যায়ের। এর মানে এগুলোর ফলাফল সংশ্লিষ্ট কারেন্সির মূল্যের মুভমেন্টের ওপর কেবল তখনই প্রভাব ফেলতে পারে, যদি প্রকাশিত ফলাফল পূর্বাভাস থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হয়। সামগ্রিকভাবে, মার্কেটে এখন কেবল মার্কিন ডলার ক্রয়ের প্রবণতাই দেখা যাচ্ছে—এই প্রতিবেদনগুলোর প্রভাবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করছি না।
মঙ্গলবার গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের কর্মকর্তা বেথ হ্যাম্যাক, জন উইলিয়ামস, ক্রিস্টোফার ওয়ালার এবং আলবার্তো মুসালেমের বক্তব্য অনুষ্ঠিত। এই কর্মকর্তাদের কেউ যদি সুদের হার বাড়ানোর ক্ষেত্রে আরও কঠোর বা দীর্ঘমেয়াদী পদক্ষেপের ইঙ্গিত দেন, তবে তা মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের নতুন কারণ হয়ে বিবেচিত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফিলিপ লেন বক্তব্য রাখবেন; তবে তিনি যদি মুদ্রানীতি আরও কঠোর করার প্রতিশ্রুতিও দেন, তবুও তার বক্তব্যের প্রভাবে ইউরোর দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। বর্তমানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিমালার প্রতি ট্রেডারদের মধ্যে খুবই সামান্য আগ্রহ বিরাজ করছে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা ইতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, অন্যদিকে, নির্বাচনে নিজ দলের শোচনীয় পরাজয়ের পর ইরানের বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখনও নিশ্চিত নন বলে মনে হচ্ছে। ডেমোক্র্যাটরা ঘোষণা দিয়েছে যে, তারা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের দাবি জানাবেন। এর জবাবে ট্রাম্প বলেছেন, "আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।" তা সত্ত্বেও, কংগ্রেসের পূর্ণ সমর্থন ছাড়া মার্কিন প্রেসিডেন্টের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হবে। সম্প্রতি ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই... সংকট সমাধানের কিছু সম্ভাবনা রয়েছে, তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও অনেকাংশেই অনিশ্চিত।
চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে। ইউরোর মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বেরিয়ে এসেছে এবং এটির দরপতন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের এমন এক লেভেলে পৌঁছেছে, যা অতিক্রম করা বেশ কঠিন হবে। সোমবার EUR/USD কারেন্সি পেয়ার 1.1011 লেভেল থেকে এবং GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1.3175–1.3180 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।