empty
17.11.2026 12:40 PM
স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে, তবে ফেডের সুদের হারের কারণে চাপ বজায় রয়েছে

গত সপ্তাহে সেপ্টেম্বর ২০২৫-এর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর, আজ স্বর্ণের মূল্যের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দৈনিক সেশনের এক পর্যায়ে স্বর্ণের দর 0.6% পর্যন্ত বেড়ে প্রতি আউন্স $3,880-এর কাছাকাছি পৌঁছায়, যার ফলে আগের সেশনের অধিকাংশ দরপতন পুষিয়ে নেয়া সম্ভব হয়েছে। সোমবার রুপার দর 3.6% কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল, তবে আজ স্বর্ণের মূল্য কিছুটা পুনরুদ্ধার হয়েছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মূল্যও বেড়েছে।

This image is no longer relevant

মূলত ফেডারেল রিজার্ভ ২০২৭ সাল পর্যন্ত সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখবে এমন প্রত্যাশার কারণেই স্বর্ণের দরপতন ঘটছে; এছাড়া যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি এখনো উচ্চপর্যায়ে থাকায় সুদের হার বাড়ানোর প্রক্রিয়া থামানোর সুযোগ খুবই কম। সোমবার বেথ হ্যাম্যাক জানিয়েছেন যে, তিনি সুদের হার অল্প পরিমাণে ও নিয়মিতভাবে বাড়ানোর পক্ষপাতী, তবে মুদ্রাস্ফীতি পরিস্থিতির অবনতি ঘটলে ফেডারেল রিজার্ভকে আরও বড় পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করতে হবে। উচ্চ সুদের হার স্বর্ণের জন্য প্রতিকূল, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। এর পাশাপাশি এআই খাত সংশ্লিষ্ট প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারগুলোতে বড় ধরনের দরপতন পরিলক্ষিত হয়েছে; অনেক বিনিয়োগকারী তাদের অন্যান্য বিনিয়োগের ক্ষতি পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন।

এই দরপতন রাতারাতি ঘটেনি। 10 নভেম্বর স্বর্ণের মূল্য আউন্সপ্রতি প্রায় $4,110 ছিল; 12 নভেম্বর এটির মূল্য 13 মাসের মধ্যে সর্বনিম্ন লেভেলে পৌঁছেছে এবং 13 নভেম্বরে সাপ্তাহিক ভিত্তিতে এটির দর 4.9% কমেছে - যা মার্চের শেষের পর সবচেয়ে নেতিবাচক সপ্তাহ হিসেবে বিবেচিত হচ্ছে - তখন স্পট মার্কেটে স্বর্ণের দর $3,873-এর কাছাকাছি ছিল। সোমবারের নতুন সর্বনিম্ন লেভেলে নেমে যাওয়ার পর স্বর্ণের মূল্য আবার সেই কেভেল ফিরে এসেছে। 23 অক্টোবর পর্যন্ত, স্বর্ণের মূল্য $3,990-এর নিচে নেমে আসে এবং 28-30 অক্টোবরে এটির মূল্য $4,000-এর উপর বজায় রাখার প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে; স্বর্ণের মূল্য এখন সেই মনস্তাত্ত্বিক সীমার নেমে এসেছে। 30 অক্টোবর রুপার দর 51.47 ডলার থেকে 47.54 ডলারে নেমে এসেছে।

স্বর্ণের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ফেডের আর্থিক নীতিমালা আরও কঠোর হওয়ার সম্ভাবনাকে ট্রেডাররা আগে থেকেই বিবেচনায় নিচ্ছে; এছাড়া সাংহাই ফিউচার এক্সচেঞ্জে নিম্নমুখী প্রবণতার কারণেও স্বল্পমেয়াদী ট্রেডিংয়ে অস্থিরতা দেখা যাচ্ছে। এই সপ্তাহে ট্রেডাররা অক্টোবরের ফেড বৈঠকের কার্যবিবরণীর জন্য অপেক্ষা করছে—যে বৈঠকে ফেড ১০-২ ভোটের ব্যবধানে সুদের হার ৩.৭৫–৪.০০ শতাংশে অপরিবর্তিত রেখেছিল। গতকাল ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ মুদ্রানীতি নিয়ে কোনো মন্তব্য করেননি; সুদের হার সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়ার ব্যাপারে তিনি বরাবরই অনাগ্রহী, তাই সুদের হার বিষয়ক সংকেতগুলো এখন তাঁর সহকর্মীদের কাছ থেকেই আসছে।

স্বর্ণের দীর্ঘমেয়াদী মূল্যবৃদ্ধির বিষয়ে খুচরা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বেশ আস্থাশীল রয়েছেন, স্বর্ণের মূল্য গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক স্তর অতিক্রম করে $3,900-এর উপরে ফিরে এলে বায়াররা পুনরায় সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে। ওয়াল স্ট্রিটে বড় একটি ব্যাংক পূর্বাভাস দিয়েছে যে, প্রায় দুই বছর পর স্বর্ণের দর রেকর্ড উচ্চতায় পৌঁছাবে।

স্পষ্টতই, বর্তমান স্বর্ণের মূল্যের ঘুরে দাঁড়ানোর প্রবণতাটি সুদের হার সংক্রান্ত প্রত্যাশায় পরিবর্তনের কারণে নয়, বরং দরপতনের সময় বিনিয়োগকারীদের ক্রয়ের ফলে সৃষ্টি হয়েছে। এসব কিছু ইঙ্গিত দেয় যে, স্বর্ণের ওপর ফেডারেল রিজার্ভের চাপ অব্যাহত রয়েছে। আমার ধারণা, ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণী প্রকাশ এবং ৯ ডিসেম্বরের বৈঠকের আগে স্বর্ণের মূল্য আবারও $3,850-এর কাছাকাছি সাম্প্রতিক সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে। আর ২০২৭ সালের সুদের হার বিষয়ক প্রত্যাশা শিথিল হলে অথবা কেন্দ্রীয় ব্যাংকগুলো পুনরায় স্বর্ণ ক্রয়ে সক্রিয় হয়ে উঠলেই কেবল স্বর্ণের মূল্য টেকসইভাবে $4,000-এর উপরে ফিরে আসতে পারবে।

This image is no longer relevant

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $3,906-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $3,954-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4,001 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $3,849 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $3,802-এ নেমে যেতে পারে ও পরবর্তীতে সম্ভবত $3,756 পর্যন্ত দরপতন হতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.