আরও দেখুন
বৃহস্পতিবার GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় ছিল এবং মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড এখন ব্যাপক দরপতনের শিকার হচ্ছে। মার্কিন সেশনের সময় মূলত দরপতনটি ঘটে, যদিও সেই সময়ে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি বা কোনো ইভেন্টও নির্ধারিত ছিল না। ওই সময় যুক্তরাষ্ট্রে জবলেস ক্লেইমস বা বেকার ভাতার আবেদনের সংখ্যা এবং ফিলাডেলফিয়া ম্যানুফ্যাকচারিং ইনডেক্স প্রকাশিত হয়— উভয়ই প্রতিবেদনের ফলাফলই পূর্বাভাসের চেয়ে অনেক বেশি নেতিবাচক ছিল—তাই এই প্রতিবেদনগুলোর প্রভাবে মার্কিন ডলারের দর বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। সুতরাং, আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, গতকাল ইউরোর মতোই পাউন্ডেরও দরপতন হয়েছে—যার পেছনে দৃশ্যমান কোনো কারণ ছিল না। ২০২৬ সালের নভেম্বরের প্রেক্ষাপটে এটি মোটেও আশ্চর্যজনক নয়; কারণ এই সময়ে ক্রিপ্টোকারেন্সির দরপতন ঘটছে, স্বর্ণ ও রুপার দাম কমছে এবং মার্কিন স্টক মার্কেট চাপের মুখে রয়েছে। এমতাবস্থায়, টেকনিক্যাল বিষয়গুলোর ওপর ভিত্তি করে ট্রেড করাই বাস্তবসম্মত কৌশল হবে।
বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে, দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। প্রথমত, এই কারেন্সি পেয়ারের মূল্য 1.3175–1.3180 এরিয়া থেকে স্পষ্টভাবে বাউন্স করে, যা নতুন ট্রেডারদের সহজে শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। দিনের শেষ নাগাদ, এই পেয়ারের মূল্য 1.3096–1.3107 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হয়। ট্রেডাররা চাইলে তাদের শর্ট পজিশনগুলো শুক্রবার পর্যন্ত হোল্ড করে রাখতে পারতেন অথবা মুনাফা তুলে নিতে পারতেন।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার গঠন সম্পন্ন হয়েছে এবং পুনরায় সেই পর্যায়ে নেমে এসেছে, যেখান থেকে আগের ঊর্ধ্বমুখী প্রবণতাটি শুরু হয়েছিল। অধিকাংশ টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোর লোয়ার বাউন্ডারি এই পেয়ারের উল্লেখযোগ্য সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। তবে ট্রেডাররা পাউন্ডের জন্য ইতিবাচক বিষয়গুলোর প্রতি আগ্রহী নয় বলে মনে হচ্ছে।
শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.3096–1.3107 এরিয়ার নিচে কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বজায় রাখতে পারেন, যেখানে মূল্যের 1.3043-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 লেভেলের উপর কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3259–1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, 1.3631–1.3641। যুক্তরাজ্যে শুক্রবার খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে কনজিউমার সেন্টিমেন্ট বা ভোক্তা মনোভাব সূচক প্রকাশিত হবে—তবে আমাদের ধারণা, এই প্রতিবেদনগুলোর কোনোটিই মার্কেটের সামগ্রিক পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। এই সপ্তাহে যুক্তরাজ্যে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি বিষয়ক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেগুলোর ফলাফল শক্তিশালী ছিল; তা সত্ত্বেও পাউন্ডের দরপতন অব্যাহত রয়েছে—অর্থাৎ, ট্রেডাররা ইতিবাচক মৌলিক সূচকগুলোকেও উপেক্ষা করে চলেছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।